The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর প্রেসক্লাবে আ’লীগ নেতার মতবিনিময়


মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার(০৭/১১)রাত ৯টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকা দক্ষিন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদ হোসেন কামাল।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,মো: তাইজুল ইসলাম, আজিজুল ইসলাম বাচ্চু,জালাল উদ্দিন মনির, সাইদুল আলম সোরাব,মিঠু সূত্রধর পলাশ,পিয়াল হাসান রিয়াজ, সাধান সাহা জয় ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এসময় তিনি নবীনগর প্রেসক্লাবে ১লাখ টাকা অনুদান প্রদানের মধ্য দিয়ে আজীবন দাতা সদস্য পদ গ্রহন করেন।
এছাড়াও তিনি গতকাল বুধবার সকালে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজের নৌকাডুবিতে নিহত দুই জেএসসি পরীক্ষার্থীর শোকাহত পরিবারের সদস্যদের দেখতে যান এবং তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।

Exit mobile version