The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর প্রেসক্লাবের ৪০ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের ৪০ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলামে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সরকারি কমিশনার (ভূমি)খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি জ ই বুলবুল, আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, নুরে আলম,শাহনুর খাঁন আলমগীর, মিঠু সূত্রধর পলাশ,সাফিউল আলম,টিটন দাস, জামাল হোসেন পান্না, আনোয়ার হোসেন, নাছির উদ্দীন, হেলাল উদ্দিন,আলমগীর খন্দকার, আল আমিন, একরাম হোসেন সহ আরো অনেকেই।

Exit mobile version