The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামের ইন্তেকাল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম দেনু (৫৮) শনিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাড়ি মাঝিকাড়ায় ইন্তেকাল করেন (ইন্নে …রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ আলীয়াবাদ কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে।

Exit mobile version