The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর পৌরসভা নির্বাচনে ৯০ জন প্রার্থীর মধ্যে ২১ জনেরই মনোনয়নপত্র বাতিল

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়া ৯০ জন প্রার্থীর মধ্যে ২১ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রোববার মনোনয়নপত্র বাছাইকালে এই ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১২ সেপ্টেম্বর মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জনসহ মোট ৯০ জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র বাছাইকালে ১ জন মেয়র, ১৭ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট ২১ জনের মনোনয়নই বাতিল হয়ে যায়।
মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থী হলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শেফালি বেগম, লাইলী বেগম ও শিউলী নাজমা এবং কাউন্সিলর (সাধারণ) প্রার্থী ১নং ওয়ার্ডে দুই ভাই কামাল উদ্দিন ও মনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম ও দেলোয়ার হোসেন (বর্তমান কাউন্সিলর), ৩নং ওয়ার্ডে গণি চাঁন ও শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডে জগদীশ বর্মণ, ৫নং ওয়ার্ডে বজলু মিয়া, ছায়েদুল ইসলাম, তানভীর হোসেন ও আবুল হোসেন, ৬নং ওয়ার্ডে জামাল মিয়া ও সোহাগ মিয়া, ৭নং ওয়ার্ডে নাছের হাসান ও শ্যামল মিয়া, ৮নং ওয়ার্ডে বিশ্বনাথ ঋষি এবং ৯নং ওয়ার্ডে মো. দুলাল মিয়া।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, হলফনামায় তথ্য গোপন করার কারণে বেশির ভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে আগামী তিনদিনের মধ্যে যথাযথভাবে জেলা প্রশাসকের কাছে আপিল করা যাবে।

Exit mobile version