
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র এড. শিব শংকর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সচিব বেলজুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, কাউন্সিলর, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
এবছর বাজেটে পৌর এলাকার বিদ্যুতায়ন, পৌর ভবন, শিশু পার্ক, অডিটোরিয়াম, কসাইখানা, কবরস্থান, শ্বশ্মান, বর্জ্য ব্যবস্থাপনা, ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশনসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।