
এসময় মেয়র এড.শিব শংকর দাস জানান, গত দশ বছর যাবত পৌর সদর বাজারের সমবাই সুপার মার্কেটের সামনের এই ড্রেইনটির খোজ ছিলো না। আমরা সেই ড্রেইনটিকে উদ্ধার করেছি এবং রাস্তায় জমাট বাধাঁ পানি নিষ্কাশনের ব্যাবস্থা করেছি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের রাস্তা সহ পৌরসভার অনেক উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। সে কাজ গুলির গুণগত মান যাতে ভালো হয়, সে জন্য আমরা সরজমিনে গিয়ে তদারকি করছি। আশাকরি আগামি দু মাসের মধ্যে নবীনগর পৌরসভার চিত্র বদলে যাবে।