
নবীনগর সদরের বড় বাজারে শুক্রবার সকাল বেলা একটি বড় ট্রাক প্রবেশকালে সৃষ্টি হয় এক মহা যানজট। শুধু এই ট্রাকের কারণেই যানজট তা কিন্তু নয়, যানজটের প্রধান কারণ হচ্ছে ব্যাটারি চালিত অটো ইজি বাইক। নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইট হতে লঞ্চঘাট পর্যন্ত রাস্তার দু-পাশে অটো ইজি বাইকগুলো দাড়িয়ে থাকার ফলে সৃষ্টি হচ্ছে এই যানজটের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর দুরান্ত থেকে আসা যাত্রী সাধারণের।
স্থানীয় নবীনগর সদর বাজারের ব্যাবসায়ীরা বলছে, পৌর কর্তৃপক্ষের উদাসীনতাই এই যানজনের সৃষ্টি মূল কারন। শুধু ইজি বাইক নয় বাজারের ভিতরে বড় বড় ট্রাক গুলো ঢুকতে না দিলে এই ধরনের যানজন সৃষ্টি হবে না।
এদিকে পৌর কর্তৃপক্ষ এই যানজট নিরসনে পূর্বে অনেক সময় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও তা স্থায়ী হয়নি। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।
এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস বলেন, যানজট নবীনগর পৌর সভার একটি প্রধানতম একটি সমস্যা।এ বিষয়ে আমরা বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছি। আশাকরি আগামী ২০ তারিখের পর নবীনগর পৌরসভায় আর কোন যানজট থাকবে না। পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।