নবীনগর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে পরে চালক নিহত, আহত ২
admin
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিদ্যাকুট গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে পরে লিয়াকত আলী (৪২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত লিয়াকত উপজেলার খড়িয়ালা গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে কুড়িঘর থেকে বিদ্যাকুট এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে প্রায় ১ ঘন্টা চেষ্টা করার পর ওই চালকের মরদেহ উদ্ধার করে।