The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদের উপর যেভাবে হামলা (ভিডিও)

YouTube player

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ এর উপর হামলা আওয়ামী-ছাত্রলীগের মিছিল থেকেই করা হয়েছে। তবে যে হামলা করেছে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে দেখা গেছে, মন্ত্রী ছায়েদুল হক এর গাড়িবহর চান্দুরা এলাকা অতিক্রম করার সময় সেখানে সমবেত হওয়া আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের অনেকেই ঢাকা-সিলেট মহাসড়কে উঠে পড়েন। অনেকে তখন জুতা হাতে স্লোগান দিতে থাকে। সে সময় পেছন থেকে এক যুবক একটি ইটের বড় অংশ দিয়ে ঢিল ছোড়ে । আর এ ঢিলের আঘাতেই ওসি মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

Exit mobile version