
মৃত্যুকালে তিনি পাচ ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (৬ নভেম্বর) বাদ জোহর উনার নিজ গ্রাম উপজেলার কৃষ্ণনগর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
এদিকে উপজেলা যুবলীগ সভাপতির পিতৃবিয়োগে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান বাদল ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ হালিম মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।