The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর উপজেলা জাতীয় ছাত্র সমাজের পরিচিতি ও মতবিনিমন সভা

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শুক্রবার সকালে উপজেলা,পৌর ও কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মোঃ মামুনুর রশিদ। উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আমানুল্লাহ মাছুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাছির আহামেদ খান,সৈয়দ মোকাব্বের,এটিএম আব্দুল্লাহ মাষ্টার,উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন মৃধা,পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ ইদন খান,সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ,মোঃ আলমগীর হোসেন,হ্ফসা সুলতানা স্মৃতি প্রমুখ।
এ সময় প্রধান অতিথি কাজী মোঃ মামুনুর রশিদ তার বক্তব্য বলেন, ছাত্র রাজনীতি হলো জাতীয় পার্টির প্রাণ,তোমরা গর্জে উঠ, আগামী দিনের সূর্য তোমরাই,সামনে তোমাদের হাতেই এ দেশের পরিচালিত হবে,তাই পল্লী বন্ধু’র সঠিক রাজনীতির ছায়া তলে থেকে নিজেকে তৈরি করো।
এছাড়াও উপজেলার ২১ টি ইউনিয়নের জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version