
এরই মধ্যে উপজেলার রছুলপুর গ্রামে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বাস্তবায়নে জোরালো দাবীতে সাংবাদিক সম্মেলন করেন পূর্বাঞ্চলীয় সিএনজি মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে স্থানীয় রছুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মালিক সমিতির নেতারা। তারা অতি দ্রুত রছুলপুর গ্রামে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বাস্তবায়নে সবাইকে এক হওয়ার দাবী জানান। অন্যথায় আগামী ৩১ জুলাই থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির পক্ষে সংগঠনের উপদেষ্টা ও নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। তিনি জানান, আমাদের এলাকার সিএনজি ও অটু রিক্সা চালকদের সাথে অন্যায় করা হচ্ছে।তাদের সিএনজি ও অটু রিক্সাতে যাত্রী উঠতে দিচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কিছু সন্ত্রাসী।তাদের সিএনজি অটুরিক্সা জোর করে আটকে রাখেন।এমন চলতে থাকলে ভুক্তভোগী চালকদের পরিবার না খেয়ে মারা যাবে। এ বিষয়ে জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সিএনজি মালিক সমিতির সভাপতি নুরুল হক সরকার,সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া দপ্তর সম্পাদক শাহ আলম সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, আমরা সিএনজি ও অটো রিক্সা চালকরা চাই আমাদের রছুলপুর গ্রামে স্টেশন রাখতে চাই। আমাদের অনেক গুলি গাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার শিবপুরের কিছু সন্ত্রাসী আটকে রেখেছে। আমাদের যাত্রী নিয়ে ভাড়া মারতে দেয় না।আমরা পরিবার নিয়ে না খেয়ে মরবো। আমরা প্রশাসনের কাছে এ ঘটনা সঠিক বিচার চাই। পরে উপস্থিত সকল চালকরা দাবীর সাথে একমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেন।