The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর উপজেলায় প্রবাসী ঐক্য সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারের ঘর নির্মান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর প্রবাসী ঐক্য সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে ঘর নির্মান করে দেয়া হয়। আজ ৩০ জুলাই শুক্রবার দুপুরে ঘরটি নির্মান শেষে অসহায় পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু নছের মেম্বার, শিক্ষক জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. উসমান গণী, বেলাল হোসেন সেলিম, আরিফুল ইসলাম, ইউনুস আলি সহ আরো অনেকেই। ২০২০ সালে লাউর ফতেহপুর দক্ষিণ মধ্য পাড়া প্রবাসী ঐক্য সংগঠনটি গড়ে তুলে নবীনগর উপজেলার বেশ কিছু প্রবাসী।

সংগঠনটির উপদেষ্টারা করা হয়, আলহাজ্ব নুরে আলম, আলম মিয়া, মো. শাহ জালাল, জাহিদুল ইসলাম জাহিদ কে। সংগঠনটির সভাপতি হলেন মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন উজ্জর, ক্রীয়া সম্পাদক আতিক হাসান, আনোয়ার হোসেন, জাকির হোসেন, হানিফ মুন্সি‌, শাকিল মিয়া, লিটন হাসান, এমদাদুল হক, শামসুদ্দোহা, ইমাম হোসেন‌ প্রমুখ। সংগঠনটি এক ঝাক প্রবাসী নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখছে।

Exit mobile version