The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আবুল হোসেন নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হোসেন গ্রুপের প্রধান হিসেবে পরিচিত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আবুল হোসেন এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবুল হোসেন নাশকতা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Exit mobile version