
ফাঁড়ি সুত্র জানায়, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে ও রাত আনুমানিক দশটার দিকে শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এস আই/ মোঃ রেজাউল করিম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হল,শেরপুর জেলার বাড়ুয়া গুচ্ছ গ্রামের পাংখা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৪৫) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাখরনগর গ্রামের মৃত লালু মিয়ার স্ত্রী গোলজার বেগম (৫০)।
থানা সুত্র জানায়, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলায় আজ সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।