
সূত্রে জান যায়, গতকাল বুধবার আনুমানিক সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো ওই স্কুল ছাত্রী এলাকার রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় কথার ফাঁদে ফেলে লাম্পট তারিকুল গ্রামের নির্মানাধীন একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। পরে সেখনে তাকে জোর পূর্বক ধর্ষণ করতে থাকে। এলাকার পথচারিরা চলাচলরত অবস্থায় বিষয়টি টের পেয়ে তারিকুলকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে আটক করে শিবপুর ফাড়ি থানা পুলিশের কাছে হস্থান্তর করেন।বুধবার রাতে তার বিরুদ্ধে নবীনগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষনের মামলা দায়ের করা হয়।
নবীনগর থনার ওসি আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলাও রুজু হয়েছে। ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে ওই যুবককে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকালে জেল হাজতে পেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকেও ডাক্তারি পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।