The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ৬ শত অসহায় পরিবারের মাঝে  নগদ অর্থ বিতরণ 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃতি সন্তান সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলসহ  সামজের বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়
পরিবারের মাঝে তিন লাখ ষাট হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ  শুক্রবার (১৫/০৫) গোপালপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আশে পাশের কয়েকটি গ্রামের ৬ শত পরিবারের মাঝে প্রত্যেককে ৬ শত  টাকা করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আতিকুর রমহান মাষ্টার, আজাদ এম এ রহমান, মোহাম্মদ সৈয়দুজ্জামান, মো. গোলাম সামদানী, মো. ফারুক আহাম্মদ, মো. আরিফুল ইসলাম, মো.শফিউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Exit mobile version