
সূত্রে জানা যায়,নবীনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গতকাল মঙ্গলবার উপজেলার জিনোদপুর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে ৩ বস্তা গাঁজা সহ তাদের আটক করা হয়।
নবীনগর থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে গতকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।