The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার- ৪

 মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারের প্রবেশ পথে ব্রীজের নিকট হতে গতকাল শনিবার(৭/৪)দুপুরে শিবপুর পুলিশ ফাড়িঁর ইনচার্য এসআই ইহসানুল হকের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিচ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামীগন ফেন্সিডিল গুলো অভিনব কায়দায় শরীরে প্লাষ্টিক কাগজ দিয়ে পেঁচিয়ে ও বস্তার মধ্যে করে সিএনজি দিয়ে কসবা -আখাউড়া হতে নরসিংদী নিয়ে যাচ্ছিল।অাটককৃত আসামীরা হচ্ছে, আখাউড়া থানা এলাকার দেবগ্রাম উত্তর পাড়ার দুলাল মিয়ার স্ত্রী রীনা আক্তার(৩৫), মোঃসবুজ মিয়ার স্ত্রী শেফালী বেগম(৩০), কাশেম মিয়ার ছেলে বাদল(৩৫)ও মানিক মিয়ার ছেলে স্বপন মিয়া(২৭)।এই ব্যাপারে নবীনগর থানায় মাদকের নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version