
সোমবার সকালে শিবপুর বাজার সংলগ্ন সিএনজি স্ট্যাশন এলাকা থেকে মাদক উদ্ধার সহ ওই দুই মহিলাকে আটক করা হয়।
আটককৃতরা হল, শেরপুর উপজেলার ঝিনাইগাছি গ্রামের পাংকা মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৬০) ও আখাউড়া উপজেলার বাগান বাড়ির আব্দুর রহমান এর স্ত্রী স্বপ্না বেগম (২৮)।
ফাঁড়ি সুত্র জানায়, শিবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার । তিনি বলেন, আসামীদের মাদক আইনে মামলায় আগামীকাল সকালে কোর্টে পাঠানো হবে।