১৪/০২/১৭ ইং তারিখ রাতে এস আই/ স্বপন চন্দ্র দাসের নেতৃত্বে নবীনগর থানা পুলিশের একটি দল গোপালপুর সাকিনে অভিযান পরিচালনা করে ০২ বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেন, পিতা-ছন্দু মিয়া, সাং-গোপালপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে তার বসত ঘর হতে গ্রেফতার করেন। আসামী ছন্দু মিয়া সিলেট কোতয়ালী থানার মামলা নং-৭৫, তাং-২২/০৮/২০০৬, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ১(ক) ধারায় দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত ০২ বৎসরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
নবীনগরে ০২ দুই বৎসরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
