
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে মহেশ রোডের কাইতলা হাউরভাঙ্গা নামক স্থানে সিনএনজি ও মটরসাইকেল দুই দিক থেকে বেপোরোয়া গতিতে ছুটে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় সিএনজিটির ধাক্কায় মটরসাইকেলটি ছিটকে পথচারী বাকপ্রতিবন্ধী রোজিনা বেগম এর উপর ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মটরসাইকেল চালক শরিফ মিয়ার অবস্থার অননতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন।