
শুক্রবার পৌর এলাকার আলিয়াবাদ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার সভাপতি হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। পরিচালক (অর্থ) মোহাম্মদ নিয়াজ উদ্দিন। হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল জানান, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ যারা ঘর থেকে বের হতে পারছেন না, তাদের ঘরে ঘরে এ খাবার সামগ্রী পৌঁছে দেয়া হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সামান্য সহযোগিতা হোপ এর পক্ষ থেকে।