
নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ কাজল, কবি ও কথা সাহিত্যেক এস.এম মাসুদুল ইসলাম, মোঃ মনির হোসেন, ওয়ার্ড আওমীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দুলাল, সহ-সভাপতি আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা আবু কালাম মেম্বার, সিরাজ মেম্বার, রমজান আলি, ইয়ামিন মিয়া, কুদ্দুস মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোস্তাফা কামাল চৌধুরী, মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহ-সভাপতি সাংবাদিক এম. নুরুল আলম সরকার, প্রচার সম্পাদক এরশাদ আরিয়ান, দপ্তর সম্পাদ সাংবাদিক খাইরুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম.নাঈমুর রহমান জানান, সেতুর নামকরনের ব্যাপারে মাহবুবুল আলম স্মৃতি সংসদের পক্ষে ২১ অক্টোবর ২০১৯ খ্রি. প্রথম আবেদন করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১১ জুন মাহবুবুল আলমের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র তুলে দেয়া হয় এবং তিনি প্রতিশ্রুতি দিয়ে যান সেতুর নাম করন হবে “মাহবুবুল আলম সেতু”। সেতুর নাম দ্রুত বাস্তবায়নের দাবীতে আজকে আমাদের এই মানববন্ধন।