
মিঠু সূত্রধর ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সেইভ দা সিস্টার নামে এক সংগঠনের সভাপতির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই সংগঠনেরই এক তরুণী তার সভাপতির বিরুদ্ধে তার সাথে অনৈতিক কাজের লিখিত এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার(১৩/০২) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযোক্ত সংগঠনের সভাপতি নেয়ামত উল্লাহ বলেন, একটি কুচক্রী মহল আমার সংগঠনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মেয়েটির সাথে আমার সম্পর্ক রয়েছে।