
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম ও বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিগণ। এময় প্রতিযোগিতায় স্কুল কলেজ ও মাদ্রাসার ১৩৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন এবং তাদের মধ্যে থেকে প্রতি বিষয় সেরা এক জন করে জেলা পর্যায়ে পাঠানো হবে।