The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

নবীনগর প্রতিনিধি:  ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে “মানব কল্যাণে আমরা” সংগঠনের উদ্যোগে শনিবার সকালে নবীনগর থানা চত্বরে ১৮০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় সংগঠনের মুখপাত্র কবি মোবারকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, ওসি (তদন্ত) রাজু আহমেদ, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, সাংবাদিক আই.কে ইব্রাহিমসহ উক্ত সংগঠনের সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের সকল কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের সমাজের যে সকল সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদের সুখে-দুঃখে আমাদেরই এগিয়ে আসতে হবে আর সেই কাজটিকে তরান্বিত করতে “মানব কল্যানে আমরা” সংগঠনটি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা সংগঠনের সদস্যদের হাতে নির্দিষ্ট পরিমান কম্বল তুলে দেওয়া হয়।

Exit mobile version