
এতিমখানার প্রতিষ্ঠাতা সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা এবাদুল করিম বুলবুল, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ হালিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক জহির উদ্দিন সিদ্দীকি টিটু, নবীনগর থানার (ওসি) আসলাম সিকদার, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক মোহন,প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম,আনোয়ার পারবেজ হারুজ প্রমুখ। সফিউল আলমের নিজস্ব অর্থায়নে ৩৫ বিঘা জমির উপর হাজী সামসুল ইসলাম এতিম খানার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খোরশেদ আলম।