
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতার প্রমাণ পান এবং তাৎক্ষণিক ওই ইভটিজার জয় চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা (অনাদায়ে ৬ মাসের জেল) করেন। এ সময় উপস্থিত থাকা জয় চন্দ্র দত্তের অভিভাবকগণ মুচলেকা ও জরিমানার অর্থ নগদ প্রদান করেন।
জানা যায়, কলেজ পড়–য়া এক শিক্ষার্থীকে নবীনগর ওয়ালীশাহ মাজারস্থ এলাকা থেকে বিভিন্ন কথা বলে উত্যক্ত করতে থাকে জয় চন্দ্র দত্ত। এক পর্যায়ে ওই শিক্ষার্থী আলমনগর দক্ষিণ সড়কে পৌঁছলে এলাকাবাসী ইভটিজিং করা জয় চন্দ্র দত্তকে পাকড়াও করতে সক্ষম হলেও তার সাথে থাকা তার আরেক বন্ধু পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল হতে জয় চন্দ্র দত্তকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, অভিযুক্ত জয় দত্তকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১০ হাজার টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করি।