
পুলিশ জানায়, উপজেলা সদরের কলেজ পাড়ার ওই শিশুটিকে প্রতিবেশী ভাড়াটিয়া, সরাইলের চুন্টা গ্রামের গফুর মিয়ার ছেলে অটোচালক সোহেল মিয়া (১৮) সোমবার সন্ধ্যায় কেক খাওয়ানোর কথা বলে পাশের একটি ছাদে নিয়ে যায়। সেখানে সোহেল শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় একটি মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে ও শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।