The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইহান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া–রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার একটি সভায় অংশ নিতে ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেলে কের কসবায় যাচ্ছিল। পথে ব্রাহ্মণহাতা এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইহান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত চলছে।’

Exit mobile version