The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় রাফি (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রাধিকা সড়কের ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি ব্রিজে  এ দুর্ঘটনা ঘটে। সে নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের সামছু মিয়ার ছোট ছেলে।
সূত্রে জানা যায়, সকালে কলেজ থেকে সহপাঠীদের নিয়ে উপজেলার রাধিকা সড়কে ঘুরতে গিয়ে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংএ ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুমিল্লা নেয়ার পথিমধ্যে সে মৃত্যুবরণ করে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Exit mobile version