
সূত্রে জানা যায়, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন একই উপজেলার সাতমোড়া ইউপি’র চেলিখলা গ্রামের জারু মিয়ার ওমান প্রবাসী ছেলে রুবেল। প্রবাস থেকে ফিরে শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে তালাবদ্ধ ঘর থেকে মৃত রুবেলের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।