The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে শিশু বলৎকার ইমাম গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল(পূর্বপাড়া)গ্রামের মসজিদের ইমাম শিহাব উদ্দিন(২৫)কে শিশু বলৎকারের দায়ে গ্রেফতার করে বুধবার (২২/০৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শিহাব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার আতুকোড়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে। গত ২৬ শে এপ্রিল উপজেলার বাড়াইল পূর্ব পাড়া মসজিদের ইমাম শিহাব উদ্দিন, আবির হোসেন(৮)নামে এক শিশু কে তার ইচ্ছার বিরুদ্ধে পায়ু পথে যৌন সঙ্গম করে বলৎকার করে।
এবিষয়ে ঐশিশুর মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১)মামলা করেন। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ,অত্র মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ আসামী শিহাব উদ্দিন কে নাসিরনগর থানা এলাকা হইতে কৌশলে গ্রেফতার করেন।

Exit mobile version