
উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্দোগে দেশ ব্যাপী এই প্রতিযোগিতায় ১৮৫৭ জন প্রতিযোগী থেকে বিশেষ বিবেচনা সহ মোট ১৭ জনকে পুরস্কার দেওয়া হয়। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব রেজোয়ানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ র,আ,ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র প্রমুখ।