
স্থানীয় চেয়ারম্যান বীরমক্তিযোদ্ধা আঃ রউফ চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শিউলী কর, প্রধান শিক্ষক আবুল বাশার,ইমতিয়াজ বেগ ইমন,আবু নাছের শিমুল, আমীর হোসেন মেম্বার, কাদির মেম্বার, নাজিমুদ্দীন মেম্বার, হানিফ মেম্বার, মহিলা মেম্বার নারগিছ প্রমুখ। তাছাড়া প্রাথমিক স্তরের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরন, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিষয়ে আলোচনায় মা সমাবেশের ও আয়োজন করা হয়। এতে মায়েরা, শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দৃ উপস্থিত ছিলেন।