
সকাল থেকে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর নির্দেশনা ওসি তদন্ত নুর আলমের নেতৃত্বে সব জায়গায় টহল ছিল চোখে পড়ার মত। লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বারোটি মামলায় ৮৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হাসান, ভ্রাম্যমান আদালত সহযোগিতা করেন নবীনগর থানা ওসি তদন্তের নেতৃত্বে এসআই মিশন বিশ্বাস, এস আই জামশেদ, এএসআই রাজিব বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালীন সময় যাদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়
এসময় সহকারী কমিশনার ভূমি বলেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, যারা অতি প্রয়োজনে বাহির হবেন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন, সকলে স্বাস্থ্য বিধি চলুন, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারকে সহযোগিতা করুন।