The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে র‍্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০টি গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ -এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নত মানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০টি গুলি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী বিকেলে এ তথ্য জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
Exit mobile version