The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে রান্নার গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে এক শিশু নিহত, অগ্নিদগ্ধ ২

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রান্না করার এলপি গ্যাস সিলিন্ডার
বিষ্ফোরনের আগুনে দগ্ধ হয়ে ইলমা নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি গ্রামে এই দূর্ঘটনা ঘটনাটি ঘটে। নিহত ইলমা ওই এলাকার নৌকার মাঝি রবিউল মিয়ার মেয়ে। এই ঘটনায় রবিউল মিয়া ও তার আরেক শিশু রাব্বী অগ্নিদগ্ধ হয়েছে। রাব্বীকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রবিউল মিয়ার স্ত্রী রুমা আক্তার প্রতিদিনের মত ভোরে এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। এসময় ঘরের ভিতরে রবিউল, তার ছেলে রাব্বী ও ইলমা ঘুমিয়ে ছিল। রুমা
রান্না বসিয়ে দিয়ে ঘরের বাহিরে টয়লেটে যায়। হঠাৎ বিকট শব্দ পেয়ে বাড়ির সকল লোকজন এগিয়ে এসে দেখে ঘরের মধ্যে আগুন। ঘরের ভেতরে তিনজনই আগুনে দ্বগ্ধ হন। পরে এলাকাবাসী রবিউল ও তার ছেলে রাব্বীকে উদ্ধার করতে পারলেও ইলমা পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ভর্তি করা হলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
রবিউল মিয়া জানান, আমরা ঘুমিয়ে ছিলাম ঘরে। ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে আগুন লাগে ঘরে। আমাদেরকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও ইলমা ঘরের মধ্যে আটকা পড়ে আগুনে
দ্বগ্ধ হয়ে মারা যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের ডা. হাবিবুর রহমান জানান, রাব্বীর শরীলের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল
মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version