The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালী ও দেয়া অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবিত্র মাহে রমজানকে স্বাগত ও রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়ে নবীনগরে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর উদ্যোগে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । র‌্যালী শেষে হাইস্কুল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে পথ সভা দোয়া করা হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর সভাপতি রাজু আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর সভাপতি মাউলানা জসীম উদ্দিন গৌর নগরী, দেলোয়ার হােসেন , ইকবাল হোসেন অলি, শহিদ উল্লাহ গৌর নগরী , হাফেজ হোসেন প্রমুখ।

Exit mobile version