The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে যুবদল নেতার ইন্তেকাল


মিঠু সূত্রধর পলাশ, নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকারা গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহবায়ক মো: হাবিবুর রহমান হেলাল(৫০) গতকাল বুধবার রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি…. রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলেসহ আসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, তিনি খাদ্যনালীতে ইনফেকশনসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার শমরিতা হাসপাতালে আইসিউতে কয়েকদিন যাবৎ ভর্তি ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়ে আলিয়াবাদ কবস্থানে লাশ দাফন করার হবে।
এদিকে তার অকাল মৃত্যুতে নবীনগর উপজেলা বিএনপি,আওয়ামীলীগসহ তার সহপাঠী নবীনগর পালট মডেল উচ্চ বিদ্যালয় ১৯৮৬ ব্যাচের ও সামাজিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দর পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Exit mobile version