The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা যুবদল।

সোমবার সকালে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার বিএনপি কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো: জসিম, তিনি বলেন নবীনগরে বিএনপিকে সাজাতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরো বক্তব্য রাখেন সূর্যসেন হলের সাবেক জিএস মো: সায়েদুল হক সায়েদ,কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সহসাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু, কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম-আহবায়ক আলী আজ্জম জালাল, জেলা কৃষক দলের যুগ্ম-সম্পাদক নুরুল হক আমিনী,উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহাম্মদ,উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান দুলাল,সাবেক ভিপি ওবায়দুল হক লিটন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া। অনুষ্ঠান শেষে ৩১ সদস্য বিষ্ঠিট জিয়া পরিষদ কমিটি ঘোষনা করা হয়।

Exit mobile version