মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কৃত মরদেহটি আমীর হোসেনের (৪২) নামে পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমীর হোসেন মেম্বারের ক্ষত-বিক্ষত মরদেহ নদীর পাড় থেকে উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। তিনি বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, নিহত আমীর হোসেন মেম্বারের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তবে পিতৃহীন আমীর হোসেন ছোটবেলা থেকেই তার মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া আমীর হোসেনের বিরুদ্ধে থানায় মোট ৫টি মামলা রয়েছে।
