The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে নিখোঁজের ১ দিন পর ভাসমান অবস্থায় এক মাদ্রাসার ছাত্রের লাশ রবিবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা যায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে শনিবার দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে তলিয়ে যায় খোকন(০৮) এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র। গত শুক্রবার মায়ের সাথে ঢাকা থেকে নাছিরাবাদ গ্রামে(মানিকনগর বাজারের পশ্চিম পাশে)নানার বাড়িতে বেড়াতে আসে সে। শনিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে একাই মেঘনা নদীতে নেমে পরলে তলিয়ে যায়। পরে রবিবার সকালে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

Exit mobile version