
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, কিছু নাম সর্বস্ব পত্রিকার অনলাইন পেইজে আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন ভাবে তাদের মন গড়া কথা প্রকাশ করছে। তারা বলছেন আমি নাকি কাইতলা জমিদার বাড়ির সরকারি পুকুর থেকে ১০ লক্ষ টাকা মাছ ও ২২ হাজার টাকার বাঁশ লুটপাট করেছি। আমি এসব মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমি এই মিথ্যা সংবাদের প্রতিবাদে সাইবার ট্রাইবুনালে মামলা করব।
এসময় উপস্থিত থেকে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন, উক্ত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. গোলাম কিবরিয়া, সাবেক মেম্বার আবু তাহের সরকার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার শফিকুল ইসলাম, মো. রুহুল আমীন সংগ্রাম, ১ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ সোহাগ, ৪.৫.৬ ওয়ার্ডের মহিলা মেম্বার লাকি আক্তার, ২ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ নাজমুল সহ আরো অনেকেই। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেককট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।