
স্থানীয়রা জানায়, রুবেল প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার সকালে নৌকাযোগে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। শান্তিপুর নামকস্থানে নৌকাটি পৌছালে পিছন থেকে আসা একটি মালবাহী কার্গো ধাক্কা দিলে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্বার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।