The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলেন ইউপি চেয়াম্যান

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানিয় ইউপি চেয়াম্যান । গতকাল রবিবার দুপুরে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়,এলাকার সুমন মিয়া(২০) নামে এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা কওে আসছিল। যে কারনে এলাকায় মাদক সেবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি সহ এলাকায় ছিচকে চুরির ঘটনাও অহরহ ঘটতে থাকে। বিষয়টি গুরুত্ব সহকারে সেখানকার ইউপি চেয়াম্যান আলি আকবর খোঁজ নিয়ে এলাকার কয়েকজনকে তার দিকে দৃষ্টি রাখতে বলেন।
চেয়াম্যানের নির্দেশে কয়েকজন যুবক সুমনকে মাদক বিত্রির সময় আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসেন।ওই সময় তার দেহ তল্লাশি চালিয়ে ৮০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন চেয়াম্যান নিজেই। এসময় ওয়াড মেম্বারগনও উপস্থিত ছিলেন। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version