
২০ মে শনিবার সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নবীনগর উপজেলা শাখার অায়োজনে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৭০০ শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড দেখিয়ে তার প্রতিরোধে শপথ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ থেকে দূরে থাকা, নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও মেয়ে শিক্ষার্থীদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়সের অাগে বিবাহ বন্ধনে অাবদ্ধ না হওয়ার শপথ পাঠ করান প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল। এসময় ৭০০ শিক্ষার্থী সকল প্রকার অসামাজিক কাজকে না বলে একজন অাদর্শ শিক্ষার্থী হওয়ার শপথ নেন।