
জানা গেছে. সোমবার দুপুরে জমিতে ইউপি সদস্য আবু মোছা (৫০) বলিবাড়ি গ্রামের বিপ্লব ও মেহেদীকে এলাকায় মাদকসেবন ও বন্ধ করতে অনুরোধ করে। সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য একটি জানাযা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে বলিবাড়ি মধ্যপাড়ার ব্রিজের উপর ক্ষিপ্ত মেহেদী নেতৃত্বে ৪-৫ নেশাগ্রস্থ যুবক ইউপি সদস্যর উপর হামলা চালায় এতে ইউপি সদস্য গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসি ইউপি সদস্যকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে আসে। ওসি রণজিত রায় বলেন, আসামী গ্রেপ্তারে সাড়াশি অভিযান চলছে।