
ঈদ উপহার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ৫কেজি চাল, ১ কেজি চিনি, ১কেজি ডাল, ১টি সেমাই ও ১টি দুধের ডিবি দেওয়া হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক এর সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ সামগ্রী বিতরণ করা হয়, তারই অংশ হিসেবে বুধবার দুপুরে নবীনগর পৌরসভার মাঝিকাড়া, আলীয়াবাদ ও নারায়নপুর সামাজিক দুরত্ব বজায় রেখে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া, আব্দুল কাদির রনি, সাংবাদিক সাইফুল ইসলাম রবিন, যুবলীগ নেতা জাকির হোসেন,আরিফুল ইসলাম রুবেল, আরিয়ান জাহিদ, আরিয়ান শান্ত, আমিন খান ও ইমন প্রমুখ।
এর আগে সংগঠনের পক্ষ থেকে উম্মুল কোরআন ইসলামী হাফেজি মাদ্রাসায় নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়।